Breaking
🚀

Install App

Fast access & notifications

এইচ-১বি ভিসা হাতে আসা ভারতীয়দের আর ফিরতে দেবে না আমেরিকা? আচমকাই বহু অ্যাপয়েন্টমেন্ট বাতিলে উৎকণ্ঠা

এইচ-১বি ভিসা হাতে আসা ভারতীয়দের আর ফিরতে দেবে না আমেরিকা? আচমকাই বহু অ্যাপয়েন্টমেন্ট বাতিলে উৎকণ্ঠা এইচ-১বি ভিসার গ্রাহকেরা অধিকাংশই আমেরিকান ওয়ার্ক পারমিট পুনর্নবীকরণের জন্য বছর শেষের এই সময়টিকে বেছে নেন। কারণ, আমেরিকায় এটা ছুটির মরসুম। কিন্তু হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যে সমস্ত ভারতীয় নাগরিক চলতি মাসে দেশে ফিরেছেন, তাঁদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ, আমেরিকায় কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে। তা-ও শেষ মুহূর্তে বাতিল হবে কি না, নিশ্চয়তা নেই। ফলে ভারতে এসে আটকে পড়েছেন বহু প্রবাসী। কী ভাবে কর্মক্ষেত্রে ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে তিন জন
3 Likes
230 Views

Comments 0

Get the App

Breaking news, faster.