Breaking
🚀

Install App

Fast access & notifications

‘চিকেনস নেক’-এর দিকে তাকালেই মিলবে যোগ্য জবাব! ভারতের পদক্ষেপে চমকে গেল বাংলাদেশ

বাংলাদেশের কিছু মহল থেকে সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর (Siliguri Corridor) বা ‘চিকেনস নেক’ নিয়ে উত্তপ্ত বক্তব্য উঠতেই, এবার ভারত তার কৌশলগত ও সামরিক প্রস্তুতির মাধ্যমে স্পষ্ট ও শক্ত জবাব দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের এই জীবনরেখার নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন সামরিক মোতায়েন সম্পন্ন করেছে ভারত, যা ওইসব বক্তব্যকে কার্যত অর্থহীন করে দিয়েছে। শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) নিয়ে বাংলাদেশের হুমকির পরই যোগ্য জবাব দিল ভারত: এই অঞ্চলটিকে এখন একটি পূর্ণাঙ্গ সামরিক দুর্গে পরিণত করা হয়েছে। বামনি, কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি গুরুত্বপৃত সেনা দুর্গ গড়ে তোলা হয়েছে এবং সুকনাতে টি-৯০ ট্যাঙ্কসহ ত্রিশক্তি কোর মোতায়েন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে স্থাপন করা হয়েছে। হাসিমারা এয়ারবেসে রাফাল ও মিগ যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে দ্রুত আকাশপথে সাড়া দেওয়ার জন্য। #India #Bangladesh

2 Likes
173 Views

Comments 0

Get the App

Breaking news, faster.