নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুরে রাজনৈতিক উত্তাপ যেন কিছুতেই কমছে না। তৃণমূল প্রার্থীকে ঘিরে ভাইরাল ‘ডক্টর’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বুন্দলা সেতুর একাংশে ধস ঘিরে শুরু হলো নতুন রাজনৈতিক চাপানউতোর। সোমবার সকালে পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কের উপর অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বুন্দলা সেতুর একপাশ হঠাৎ ধসে পড়ে, যার জেরে বন্ধ করে দেওয়া হয় সমস্ত ভারী যান চলাচল। আপাতত শুধুমাত্র সাইকেল ও মোটরবাইক চলাচল করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর ফলে রাজ্য সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং রঘুনাথপুর থেকে বরাকর, আসানসোল ও দুর্গাপুরমুখী যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বুন্দলা সেতুতে ধস, কাটমানি নিয়ে বিজেপির তোপ; পাল্টা জবাবে তৃণমূল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Raghunathpur - I, West Bengal, India
আরও পড়ুন
আপাতত ৫ দিন স্থগিত ট্রাম্পের সিদ্ধান্ত, ইরানের পাওয়ার অবকাঠামোয় হামলা নয়
মিস করবেন না
কেন ভোটের আগে ২৩টি পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
আপনার প্রতিক্রিয়া জানান
পাঠক প্রতিক্রিয়া (0)
মতামত জানাতে লগ ইন করুন
লগ ইন করুন
মতামত লোড হচ্ছে...